Ficool

UNTitled,Tanha_mridha_13501775915188

Tanha_mridha_1350
7
chs / week
The average realized release rate over the past 30 days is 7 chs / week.
--
NOT RATINGS
91
Views
Table of contents
VIEW MORE

Chapter 1 - Unnamed

সুভা

মেয়েটির নাম যখন সুভাষিনী দেওয়া হয়েছিল তখন কে জানত সে বোবা হবে। তার দুটি বড়ো বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেয়া হয়েছিল, তাই মিলের আনুরোধে তার বাবা ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সবাই তাকে সংক্ষেপে সুভা বলে। দস্তরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বড়ো দুইটি মেয়ের বিয়ে হয়ে যায়। এখন ছোটটি পিতা মাতার নিরব হৃদয় ভারের মতো বিরাজ করতেছে। সে কথা কয়না সে যে অনুভব করে এটা সকলের মনে হয় না এইজন্য তার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত সেজে বিধাতার অভিশাপ রূপে তার মাতৃগৃহে এসে জন্মগ্রহণ করেছে একথা সে শিশুকাল থেকে বুঝে নিয়েছে। কিন্তু সুভা ছিল অনন্য কন্যা দুধে আলতা গায়ের রঙ হরিণী টানা চোখ, হাটু ছোঁয়া ঘন কালো চুল, মুখখানি দেখলেই যে কেও তার প্রশংসা করবে। মোট কথা আকাশ থেকে নামা এক অনন্য রূপে ভরা কিশোরী। গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে সুভা। তবে সুভা যে বোবা এ কথা তেমন কেও জানত না। সুভার বাবা এক স্কুলের দপ্তরি মদ্ধবিত্ত পরিবারেই সে এ বছরের চৈত্র মাসের প্রথম দিকে ১৭ তে পা দিয়েছে। গ্রামের অবস্থা খুব একটা ভালো না দেখে তার বাবা তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেবে পড়াশোনার জন্য। হাতে গোনা আর মাত্র ৩ দিন এরপরে সুভার বাড়ি থেকে বিদায় বেলা। এভেবে সে খুব মন খারাপ করে আছে। দক্ষিণের খোলা জানালার পাশে বসে সে ভাবছে মাকে ছেরে সে কিভাবে থাকবে হালকা বাতাসে তার চুল গুলো উরছে সূর্যের আবছা আলোয় তার রুপ জেনো আরও দ্বিগণ সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। যাওয়ার কথা ভাবতে ভাবতে বেচারি কখন যেন কেঁদে ফেলেছে। হুট করে পিছন থেকে তার সখি চলে এশে ঘারে হাত দিয়ে বলে উঠল কিরে সুভা আজকে কি নদীর ধারে যাবি নে? সুভার দিকে তাকাতে মেঘলা দেখতে পেল সুভার চখের কোণে জল...!!

Part_1